রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

নওগাঁর রক্তদহ বিলে “পাখি পল্লীর” সৌন্দর্য বর্ধনের জন্য শতাধিক গাছ হস্তান্তর

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় বিনোদন কেন্দ্র হিসেবে রক্তদহ বিল এলাকায় পর্যটন এলাকা ও পাখি পল্লী গড়ে তোলা হয়েছে।

এলাকাটিতে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

এবার এলাকাটির সৌন্দর্য বর্ধনের জন্য একটি অরাজনৈতিক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ৭ আগষ্ট ফাউন্ডেশনের মাসুম পারভেজ ও সবুজ সরদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা পরিষদের সিএ আনছার আলীর হাতে তুলে দেন দারচিনি, তেজপাতা, লটকন, কাঠবাদাম, জাম, নিম, পাইকড় ও বট গাছ।

ইউএনও রাকিবুল হাসানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মাসুম পারভেজ বলেন, তিনি আমাদের এই উপজেলাকে সারা দেশের মানুষের কাছে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এলাকাবাসী হিসেবে আমাদেরও উচিৎ এগিয়ে আসা। তাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছগুলো হস্তান্তর করা হয়েছে।

এলাকাটি পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করতে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বহুমুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। তিনি পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে অনেক কিছু করবেন বলে পরিকল্পনায় আছে তার।
পাশাপাশি বিভিন্নভাবে যারা সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ, খালের দুই পাশ দিয়ে গড়ে তোলা হয়েছে পাখি পল্লী, মৎস্য অভয়ারণ্য ও পর্যটন এলাকা। বর্ষা মৌসুমে পানিতে টইটম্বুর হওয়া বিল ও খালটি দর্শন করতে এলাকাটি দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে ওঠে। কিন্তু বর্ষা মৌসুমে বিল ও খালের সৌন্দর্য প্রকাশে এবং নৌকা চলাচলের বড় বাধা ছিলো কচুরিপানা। পাখি পল্লীর সৌন্দর্য নষ্ট করার প্রধান অন্তরায় ছিলো খালে জমে থাকা এই কচুরিপানা।

পর্যটন এলাকায় আসা দর্শনার্থীরা যেন সহজেই নৌকা করে বর্ষার রূপ ও পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের প্রচেষ্টায় ওই এলাকার সংযোগ রতনডারা খালের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। ফলে সৌন্দর্য যেন হারিয়ে ফেলা খাল ফিরে পেয়েছে তার প্রাকৃতিক জীবনধারা। খালজুড়ে এখন বইছে নির্মল জলধারা, চলছে নৌকা।

এখন পরিবর্তনের ছোঁয়ায় রক্তদহ বিল এলাকা হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com