সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নওগাঁয় ইয়ুথ ফাউন্ডেশনের উগ্যোগে চৌমাশিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চার বিতরণ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়া ও মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। সোমবার ২৮ জুলাই সকাল ১০ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটামোড়ে) দারুল আরকাম কওমী মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে সামাজিক উন্নয়ন মূলক সংগঠন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি প্রায় ২২০টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও মাদ্রাসা প্রাঙ্গণ ও পাশের রাস্তার ধারে প্রায় ৩০টি গাছের চারা রোপণ করেন। এসময় বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন, ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি গাজীউল ইসলাম সোহাগ। তিনি বলেন, একটি গাছ একটি প্রাণ।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম (রিজভী), সদস্য জবা সরকার, সিয়াম সিদ্দিকী, মেরিণ ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি রিমন পারভেজ, চন্দন কুমার এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।

গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা গাছগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় ও সামাজিক উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com