রবিবার, ২১ Jun ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে হে’রো’ই’ন’সহ নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি অভিযানে ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ বুলবুল হোসেন (২৫) কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, (১৭ মে ২০২৫) সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদের নেতৃত্বে সেনাবাহিনী ও র‌্যাব-৫ এর সহযোগিতায় একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযানে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় বুলবুল হোসেন তার বাড়িতে হেরোইন বিক্রয় করছে।

সকাল পৌনে ৯টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে বুলবুলকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

একই দিনে যৌথ বাহিনী কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মোঃ ডলি বেগমের বাড়িতেও অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ১ লাখ ৩৮ হাজার ৯০ টাকা নগদ উদ্ধার করে। অভিযানের খবরে ডলি বেগম পালিয়ে গেলে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত বুলবুলসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে বুলবুল হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com