সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

নিখোঁজের এক সপ্তাহ পর টেকনাফে হ্নীলা পাহাড়ের পাদদেশ থেকে মো. রিদুয়ান (২৫) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (৯ মার্চ) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলীখালী এলাকার কালা চানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তি একজন ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।

স্থানীয় লোকজন জানান, এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশকে খবর দেয় এবং নিহতের স্বজনরা পাহাড়ে গিয়ে মৃতদেহটি শনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের মৃতদেহটি উদ্ধার করে।

নিহতের বড়ভাই ছৈয়দ আলম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে রিদুয়ানকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছেন রিদুয়ানের পরিবার।তবে স্থানীয়রা দাবি করেছেন, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com