সোমবার, ২২ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ধর্ষকদের শাস্তির দাবিতে শাহজালালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসের গোল চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে আবার গোল চত্বরে এসে শেষ হয় মিছিল।

মিছিল পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে একই দাবিতে বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খুন, ধর্ষণ ও নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছে। সারাদেশে অপরাধীরা মাথাছাড়া দিয়ে উঠেছে। দেশে ধর্ষণ বেড়েছে। শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। শহরে শহরে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। অথচ রাষ্ট্র, প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র নারী ও শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার ধর্ষণ কাণ্ডের দ্রুত বিচার দাবি করেন ও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com