মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চ-এর উদ্যোগে গুণীজনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরে বন্দুকযুদ্ধ: সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তার মৃত্যু করদোবায় ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত, রেল চলাচল বন্ধ বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী আজ  বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নেত্রকোনায় গণভোটের প্রচারণা গ্রাম ও জেলা শহরে, গণভোট কি জানেন না শ্রমিক-গ্রামের ভোটাররা চট্টগ্রাম ৮ আসনে হ্যাঁ/না ভোট নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দা চকমানিক গ্রামে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু ১ জন আটক

 

উজ্জ্বল কুমার সরকার

নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে।

অন্যদিকে অভিযুক্তরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মণ্ডল (৬৫) ও চাচাতো ভাই আব্দুল মতিন (৩৩)। এদের মধ্যে আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ। চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, অভিযুক্ত আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার বিলের বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম। এনিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগ্বিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে চাচা আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতল মর্গে পাঠানোসহ আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com