বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

তানোরে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার সমাসপুর একতা সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার দুপুরে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলাম হীরক। টুর্নামেন্টের উদ্বোধনের সময় তিনি যুবসমাজকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাসপুর একতা সংঘের সভাপতিত্ব জাহাঙ্গীর আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রঞ্জন চন্দ্র প্রামানিক।

বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, মাহাফিজুর রহমান মাহফুজ, তানোর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

দুই দিনের এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে। শনিবার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সুলতানুল ইসলাম তারেকের প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com