বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

ট্টগ্রামের সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশনগুলোতে দুর্নীতি, কমিউনিটির সঙ্গে বিরোধ সৃষ্টি, স্বেচ্ছাচারিতাসহ নানা হয়রানি শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেছেন প্রবাসীরা।

রবিবার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব অভিযোগ তুলে ধরেন। নগরীর জিইসি মোড় কপার চিমনী রেস্টুরেন্টে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এসোসিয়েশন দুবাই ভাইস প্রেসিডেন্ট ইয়াকুব সুনিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বাংলাদেশীদের নানা অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডকুমেন্টেশন জালিয়াতি, কিশোর গ্যাং তৈরি ও ভিসা জটিলতার বিষয়টিও এখন আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমিরাতে দুবাইতে একটি বাংলাদেশী স্কুল প্রতিষ্ঠায় প্রবাসী ব্যবসায়ীদের এবং সরকারের সহযোগিতা কামনা করা হয়। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রবাসীরা।

ইফতারের আগে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বাংলা নিউজের ডেপুটি এডিটর ও সিইউজের সাবেক সভাপতি তপন চক্রবর্তী, সাপ্তাহিক স্লোগানের সম্পাদক মোহাম্মদ জহির, দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, প্রথম আলো চট্টগ্রাম অফিসের হেড অব নিউজ আশরাফ উল্লাহ রুবেল, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদুর রহমান চৌধুরী, যায়যায়দিনের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম শামীম, সিপ্লাসের এডিটর ইন চিফ আলমগীর অপু, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক কালবেলা ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস।

এতে আরও উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, নাগরিক টিভির ব্যুরো প্রধান একে আজাদ, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেলিম, বাংলা ট্রিবিউনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন রকি, বাংলানিউজের সিনিয়র রিপোর্টার ও চট্টগ্রাম প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক আল রাহমান, দৈনিক পূর্বদেশ সহ সম্পাদক এম এ তালেব, দৈনিক চট্টগ্রাম মঞ্চের সিনিয়র রিপোর্টার আরিফ রায়হান, নিউজগার্ডেনের বিশেষ প্রতিনিধি কামরুল হুদা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, দৈনিক পূর্বদেশ স্টাফ রিপোর্টার এমএ হোসাইন, সাংবাদিক পূরবী দাশ প্রমুখ।

প্রবাসী সাংবাদিক ও সময় টেলিভিশন আমিরাত ব্যুরো প্রধান শিবলী আল সাদিকের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন প্রবাসী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, নাসিম উদ্দিন চৌধুরী, আবদুল মোনাফ, প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ ও গোলাম সরওয়ার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com