শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান

বাগমারায় যুবদল কর্মীর উপর হা’ম’লার প্রতিবাদে গ্রামবাসীর বি’ক্ষো’ভ

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে শনিবার (১ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির সামনে যুবদল কর্মী সাদ্দাম হোসেন (৩৪) কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

স্থানীয়রা টের পেয়ে আপশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গ্রামবাসী একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল মান্নান কে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দিয়েছে। এর প্রতিবাদে রোববার (২ফেব্রুয়ারী) বিকেলে সাইপাড়া স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শনিবার রাত আটটার দিকে যুবদল কর্মী সাদ্দাম হোসেন স্থানীয় বাজার থেকে বাড়িতে যাবার পথে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আব্দুল মান্নানকে আটক করে পুলিশে দেয়। আরো আট দশজন পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেন, আবুল হোসেন জানান, লুৎফর চেয়ারম্যানের অনুসারীরা অস্ত্র-শস্ত্র নিয়ে একত্রিত হয়ে বিএনপিপন্থীদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে। এসব ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী। অভিযান চালিয়ে দুস্কৃতিকারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবী জানিয়েছেন তারা।

আহত সাদ্দাম হোসেন এর বৃদ্ধ পিতা খুশবর আলী ছেলের উপর হামলার বিচার চেয়েছেন। বিএনপির ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ জানান, আটককৃত আব্দুল মান্নান বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা লুৎফর রহমানের ক্যাডার বাহিনীর প্রধান ছিল। সে লুৎফর চেয়ারম্যান, তার ভাই জব্বার ও রফিকের নির্দেশে ওই যুবদল কর্মীর উপর হামলা চালিয়েছে। ২০১৮ সালেও তার উপর হামলা চালিয়েছিল একই বাহিনী। হামলায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী করেন তারা।

বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদল সভাপতি তোফাজ্জল হোসেন সরকার জানান, শনিবার রাত আটটার দিকে যুবদল কর্মীর উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। গ্রামবাসী একজন কে ধরে পুলিশে দিয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে। হামলাকারীরা লুৎফর চেয়ারম্যানের পেটুয়া বাহিনীর সদস্য বলে জানান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com