বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

প্রত্যাহার করল জবি শিক্ষার্থীদের অনশন

তিন দফা দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহীদ মিনারে এ ঘোষণা দেন বোটানি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব।


তিনি বলেন, ‘বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এ ছাড়া অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি।’
রাকিব বলেন, ‘অনশন কর্মসূচি প্রত্যাহার করলেও ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে। ১৫ তারিখে সভা হবে, সেখানে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করা হবে। বাণী ভবন ও হাবীবুর রহমান হলে স্টিল বেজ কাজের অনুমতি দেবে। আর ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতার বিষয়ে আলোচনা হবে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গণ পদযাত্রা শুরু করে বিকেল ৫টায় সচিবালয়ের সামনে এসে অনশন শুরু করেন জবি শিক্ষার্থীরা।

এক ঘণ্টার আলটিমেটামের মধ্যে সংশোধিত নতুন চিঠি না আসায় তারা এ আন্দোলনে নেমেছেন। সচিবালয়ের সামনে কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণ দেখা গেছে। এ সময় শিক্ষার্থীরা ‘এক দুই-তিন-চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com