মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মাহফিলে ড.আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান ১০ লক্ষ মানুষের সমাগম হবে,নেয়ামত উল্লাহ্

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মাওলানা ড.মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মাহফিলের মাঠ। সকাল ৯টা থেকে দেশের খ্যাতনামা ইসলামী স্কলারগণ বয়ান করছেন।

সকাল থেকে বয়ান করেছেন দেশের খ্যাতনামা ইসলামী স্কলার শায়খ মুফতি কাজী ইব্রাহীম, শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন, এবং জুমার নামাজের খুতবা দিচ্ছেন মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমার পরে দেশের খ্যাতনামা আরো দেশবরেণ্য ইসলামী স্কলারগণ বয়ান করবেন। ইতিমধ্যেই মাহফিলের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে মাওলানা মিজানুর রহমান আজহারী ঢাকা থেকে রওনা দিয়েছেন।

দুপুর ১টা ৫০ মিনিটে তাকে বরণকারী হেলিকপ্টার পেকুয়ায় অবতরণ করবে। তিনি রাত ৮টার দিকে তাফসীর করবেন বলে জানা গেছে। মাহফিলের দেশের বিভিন্নস্থান থেকে মানুষ ছুটে আসছে।

আগতরা বলছেন দীর্ঘদিন পর মাওলানা মিজানুর রহমানের আসার খবরে তারা ছুটে এসেছেন। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ এখনো আসছে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক নেয়ামত উল্লাহ নিজামী বলেছেন মানুষের ঢল নেমেছে এই মাহফিলের ১০ লক্ষ মানুষের সমাগম হবে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com