রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

সিএমপির আকবরশাহ্ থানার অভিযানে শটগানের কার্তুজ ও ধারালো অস্ত্রসহ ডাকাতি

ডেস্ক নিউজ:

সিএমপির আকবরশাহ্ থানার অভিযানে শটগানের কার্তুজ ও ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৫ জন গ্রেফতার।

সিএমপির আকবরশাহ্ থানার এসআই (নি.) মোঃ সাজ্জাদ হোসেন, এএসআই (নি.) মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আকবরশাহ্ থানাধীন লতিফপুর সোনা মিয়া রেল গেইট এলাকায় অবস্থানকালে গত ২৩/১২/২০২৪ খ্রি. রাত ০১:২৫টার সময় সংবাদ পান যে, ১১/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে আকবরশাহ্ থানাধীন ৯নং ওয়ার্ডস্থ মিরপুর আবাসিক বড় গ্যাসলাইন এলাকার জঙ্গল ছলিমপুরে সমবেত হয়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দায়িত্বে নিয়োজিত টহলের অফিসার ও ফোর্সসহ রাত ০২:০০ ঘটিকার সময় সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টাকালে পুলিশ ০৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সেখানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, ধৃত আসামিরাসহ অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিরা মীরপুর আবাসিক এলাকার বাসা-বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিদেরকে তল্লাশি করলে ০১ নং আসামি আব্দুল হামিদের (২৩) হেফাজত থেকে সাত রাউন্ড রাবার বুলেট, ২ নং আসামি মোঃ রবিউল ইসলামের (২৮) হেফাজত থেকে একটি স্টিলের চাইনিজ কুড়াল, ৩ নং আসামি মোঃ ইউসুফের (২৫) হেফাজত থেকে একটি লোহার ছোরা, ৪ নং আসামমি গোলাম রব্বানীর (২৫) হেফাজত থেকে একটি পুরাতন টিপছোরা ও ৫ নং আসামি মোঃ সুমনের (৩৫) হেফাজত থেকে একটি স্টিলের ছোরা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিরা অস্ত্র-শস্ত্র নিয়া পরস্পর জ্ঞাতসারে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ায় অপরাধে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com