রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে ইকবাল আটক

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে মোহাম্মদ ইকবাল (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত ইকবাল লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ড কাঠালিয়া পাড়ার আবদুল আজিজের পুত্র।বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া উপজেলা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত ইকবাল সেনাবাহিনী কতৃক চেকপোস্টে কাগজপত্র চেক করার জন্য আটককৃত মোটরসাইকেল ছাড়িয়ে দেওয়ার নামে চরম্বা বিবিবিলা এলাকার নুরুল কবিরের পুত্র মোহাম্মদ কাইছার হামিদের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

অপর মোটরসাইকেল মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা নেয় এবং দোকান দখল করে দেওয়ার নামে চরম্বা নয়া বাজার এলাকার আবদু শুক্কুরের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে। গোয়েন্দা সূত্রে এসব খবর পেয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার অপরাধ স্বীকার করেছে। এরপর তাঁকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়েছে।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে আটক ইকবালকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com