শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চট্টগ্রামে লাগামহীনভাবে বাড়ছে চালের দাম ভরা মৌসুমেও নতুন চালের দেখা নেই:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চালের বাজার নির্ভরশীল উত্তরবঙ্গের উপর। এবার ভরা মৌসুমেও নতুন চালের দেখা নেই চট্টগ্রামের চালের মোকাম খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে। উত্তরবঙ্গ থেকে এখনো আসছে পুরনো মজুতের চাল। নতুন চাল মজুত করছেন ব্যবসায়ীরা। ফলে ভরা মৌসুমেও বাজারে চালের সরবরাহ না বাড়ায় চট্টগ্রামের পাইকারী বাজারে আগের চেয়ে বস্তাপ্রতি দুই থেকে আড়াইশ টাকা বেড়েছে চালের দাম। পাকা ধান ঘরে তোলার মৌসুম শুরু হলেও চলতি সপ্তাহে দাম কমার কোনো লক্ষণই নেই।
ব্রি- ২৮ চালের গত মাসের মূল্য ছিল ২৭০০ টাকা। এটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ২৯০০ টাকায়। স্বর্ণা ২৫০০- ২৮০০ টাকায় পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে ২৬৫০-২৯০০ টাকায়। মিনিকেট ছিল ৩৩০০ টাকা। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩৪৫০ টাকায়। মোটা সিদ্ধ চাল ছিল ২৭০০ টাকা। এখন গুণতে হচ্ছে ৩০০০ টাকা। নাজিরশাইল চাল গত মাসে পাওয়া যে ৩৬০০ টাকায়। এই মাসে দাম দাঁড়িয়েছে ৩৭৫০ টাকায়। কাটারি আতপের দাম ছিল ৩৮৫০ টাকা। এই মাসে হয়েছে ৪১০০ টাকা।পাইকারী বাজারের এই বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। চালের বাজারের এই উর্ধগতিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

সিন্ডিকেট বলতে কিছু নেই জানিয়ে পাইকার ব্যবসায়ীরা বলছেন, উত্তরবঙ্গ থেকে সরবরাহ না বাড়ায় চলের বাজার উধ্বমূখী।

এদিকে চাল ব্যবসায়ী নেতারা বলছেন, আমদানিতে নানা বাধ্যবাধকতা, ব্যাংকে অস্থিরতার চাল আমদানিতে অনীহা তাঁদের। তাই চাল আমদানির প্রচুর অনুমোদন নিলেও আমদানি হয়েছে অনেক কম। একইসাথে বড় কর্পোরেট হাউস গুলো বিপুল পরিমান চাল নিজেদের কব্জায় নিয়ে যাওয়ায় বাজারে সংকট থেকেই যাচ্ছে।

চালের আমদানি শুল্ক ১৫শতাংশের পাশাপাশি রেগুলেটরি শুল্ক ৫শতাংশ নির্ধারিত ছিল।পহেলা নভেম্বর দুই শতাংশ অগ্রিম আয়কর রেখে সরকারি আদেশে শুল্ক প্রত্যাহর করা হলেও তার কোন প্রভাব নেই বাজারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com