মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

লোহাগাড়ায় টিলা কাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

 সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

লোহাগাড়ার চুনতিতে টিলা কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের পানত্রিশা বাগান পাড়া, ফারেঙ্গা মন্দুলার চর ও চান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল। তিনি জানান, পানত্রিশা জয়নগর বাগান পাড়া এলাকায় টিলা কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিলা কাটার সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে ফারেঙ্গা মন্দুলার চর এলাকায় বনবিভাগের জায়গায় উচু অংশ কেটে কৃষি জমিতে রূপান্তর ও চান্দা এলাকায় টিলার উপরের অংশ কেটে সমান করে মাঠ করার অভিযোগে অভিযান পরিচালিত হয়েছে। তবে ওইসব জায়গার কাগজপত্র ও দাগ–খতিয়ান পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে সাথে ছিলেন চুনতি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইদ্রিছ, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের টিম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com