সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে বিজয়-জাহিদ

খায়রুল খন্দকার টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) আগামী এক বছরের জন্য ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা বিজয় সরকার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা রাইজিং ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাহিদ হোসেন।

শনিবার (৯ নভেম্বর) সাংবাদিক সমিতির কার্যালয়ে বিকাল তিন টার সময় নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মো. হৃদয় হোসাইন ও অনিক ইসলাম অপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল চৌধুরী ও মো. এরশাদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতিকুর ইসলাম, দপ্তর সম্পাদক পদে রায়হান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম ভুইঁয়া, কোষাধ্যক্ষ পদে সাগর ঘোষ, কার্যকরী সদস্য পদে হৃদয় হাসান, সায়মন ও মিতু আক্তার চাঁদনী।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করে বিজয় সরকার বলেন, সাংবাদিক সমিতির বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের যথাযথ ভাবমূর্তি উপস্থাপন করবে। সাংবাদিক সমিতির সদস্যরা সত্যের একনিষ্ঠ সাধনা ও মিথ্যার দূর্গে আঘাত হানবে বলে আমি বিশ্বাস করি।

সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন বলেন, সাংবাদিক সমিতির মূলমন্ত্রই হলো সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। সাংবাদিক সমিতির সদস্যরা গনমাধ্যমের স্বাধীনতা রক্ষা, দায়িত্বপালনে সাংবাদিকদের নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাবে।

উল্লেখ্য, আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com