রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

লবণ ভর্তি ট্রাকে ৩২ হাজার ইয়াবা, চালক হেলপার আটক

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার জেলার টেকনাফে লবণ ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ৩২ হাজার ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে টেকনাফের সাবরাং শাহপরীর দ্বীপ সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।আটককৃতরা হলেন, উখিয়া রাজাপালং ইউনিয়নের মৃত কালা মিয়ার ছেলে দিলদার মিয়া (৪৫) ও হেলপার চট্টগ্রামের পটিয়া মৌলভি হাট এলাকার মো. বদিউল আলমের ছেলে তহিদুল আলম (২৩)।

ওসি বলেন, লবণ ভর্তি ট্রাকটি টেকনাফের দিকে যাওয়ার পথে পুলিশ সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে তল্লাশি চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এসময় মাদক পাচারের সাথে জড়িত চালক ও হেলপারকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃত চালক ও হেলপার জানান, টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকার বাসিন্দা দুবাই কালুর ছেলে হোসেন আহমদ মাদকের চালান লবণের ট্রাকে করে চট্টগ্রামসহ বিভিন্ন শহরে পাচার করে আসছেন।

আটককৃত চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com