সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

রূপগঞ্জে জুয়েলারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

মোঃ সিরাজুল ইসলাম (নারায়ণগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার জুয়েলারী ব্যবসায়ী সোহেলকে(৩৮) পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল ৪অক্টোবর শুক্রবার আতাউর মাষ্টারের মালিকানাধীন রাণীপুরা বাজারের সোহেলের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্লার ছেলে। হত্যার কারন জানা যায়নি।

পুলিশ জানায়, গত এক বছর ধরে কাঞ্চনের রানীপুরা বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটের একটি দোকানে সোহেল জুয়েলারী ব্যবসা করে আসছিল।

চোরের ভয়ে রাতে সে দোকানেই ঘুমাতো। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে পিটিয়ে ও মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়।

পরে সোহেলের মৃত্যু নিশ্চিত করে কম্বল দিয়ে ডেকে রাখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গতকাল শুক্রবার সকালে সোহেলের দোকান ঘরের ভিতর থেকে রক্ত গড়িয়ে দোকান ঘরের বাইরে আসার চিহ্ন দেখে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত সোহেলের মাথায় আঘাতের দাগ রয়েছে। সোহেলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com