সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

মাগুরায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৮২ জনের নামে মামলা বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি

মাগুরা সংবাদদাতা:

মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৮২ জনের নামে মামলা দায়ের হয়েছে। মামলার নং ৫০/২৪ তাং ২৫ /৯/২৪।

গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে মাগুরার ঢাকা রোডে আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুলিতে ২ ছাত্রদল নেতা নিহত হয়।

এসময় এ মামলার বাদি খালিদ হোসেন হাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়।

মাগুরা সদর থানায় গুলিবিদ্ধ খালিদ হোসেন মামলা দায়ের করে। দায়ের কৃত উক্ত মামলা সোমবার ৩০ সেপ্টেম্বর আদালতে পাঠান হয়েছে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরাষ্ট্র মন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারসহ ১৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ থেকে দেড় হাজার জনকে আসামী করা হয়েছে।

মামলার বাদি খালিদ হোসেন অভিযোগ করেন, মামলা দায়েরের পর কতিপয় ব্যক্তি তাকে নানাভাবে মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধামকি দিচ্ছে।

সে নিরাপত্তার অভাব বোধ করছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করেছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী মাগুরা থানার এস আই সুমিত জাানান, মামলার বাদীকে হুমকির অভিযোগ পেয়ে, যাদের বিরুদ্ধে হমকির অভিযোগ করা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com