রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

আবারও সেই ফারুকির শিকার তামিম

ফজলহক ফারুকি যেন মূর্তিমান আতঙ্ক হয়ে গেছেন বাংলাদেশি ব্যাটারদের। প্রথম ওয়ানডেতে দারুণ বোলিংয়ে একটা সময় টাইগারদের কোণঠাসা করে ফেলা আফগান।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবারও সেই ফারুকির শিকার তামিম  টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। শুরুটা খারাপ ছিল না। দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস দেখেশুনে এগোতে থাকেন।

লিটন শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও পরে দারুণ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়েছেন। তামিমও এগিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই। তবে সেই ফারুকি-জুজু অবশেষে ধরেই ফেললো দেশসেরা ওপেনারকে।

প্রথম ওয়ানডের মতোই বাঁহাতি পেসারকে উইকেট দিয়ে এসেছেন তামিম। আউটের ধরণটাও আগের দিনের মতোই। বলের গতি মিস করলে লাগে তামিমের প্যাডে। আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

তামিম অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ২৪ বলে ২ বাউন্ডারিতে ১২ করে সাজঘরের পথ ধরেন বাংলাদেশ অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান। লিটন ১৮ আর সাকিব আল হাসান ৬ রানে অপরাজিত আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com