বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

 

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে বজলুর রশিদ নামের এক ব্যক্তির জমি জোরপুর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বজলুর রশিদ পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা যায়, প্রতিবেশি আকরাম হোসেনের সঙ্গে বজলুর রশিদের চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। অভিযোগকারী বজলুর রশিদের পৈত্রিক সুত্রে পাওয়া উত্তর কৃষ্ণপুর মৌজার ১৪৭ নং খতিয়ানের ৩৬৮, ৩৬৯ ও ৩৭০ দাগের ৭২ শতক জমি দখল স্বত্ত থাকার পরও প্রতিবেশী আকরাম হোসেন সহ তার দলবল বাঁশের বেড়া দিয়ে জোরপূর্বক ঐ জমি দখল করেন।এ সময় তিনি নিষেধ করলে দখলকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের হুমকি দেন। নির্যাতিত বজলুর রশিদ আরো জানান, আমার জানালা, ল্যাট্রিন ভেঙ্গে ও গাছ কেটে আমার জায়গার উপর দিয়ে রাস্তা বের করা হয়েছে । যার সম্পূর্ণ অন্যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় ভুক্তভোগী বজলুর রশিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।এ ব্যাপারে প্রতিবেশী আকরাম হোসেন বলেন, আমি প্রথমে অভিযোগ করেছি। অভিযোগের ভিত্তিতেই ইউনিয়ন পরিষদ ও কর্মকর্তারা আমাকে রাস্তা বের করে দিয়ে গেছে। বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, অতিরিক্ত জমির উপর দিয়ে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com