বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক

নওগাঁর মহাদেবপুর উপজেলার খাঁপুর পীরগঞ্জ বাজারে অবস্থিত নাদিম টেলিকম অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ এক কিশোর চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত (১৫ জানুয়ারি) খাঁপুর পীরগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সাফিউল করিম প্রতিদিনের মতো রাত আনুমানিক ৮টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়িতে যান। পরদিন (১৬ জানুয়ারি) সকাল প্রায় ৭টায় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের ফোনের মাধ্যমে তিনি জানতে পারেন, তার দোকানের তালা ভেঙে ভেতরে থাকা মালামাল চুরি করা হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী মো. সাফিউল করিম একই দিন মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মহাদেবপুর থানায় একটি মামলা রুজু করা হয়। চুরির ঘটনার পরপরই মামলার বাদী প্রাপ্ত তথ্য পুলিশ সুপার মোবাইল ফোনে অবহিত করেন। মামলা দায়েরের সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এর নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি টিম সক্রিয়ভাবে তদন্তে নামে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, স্থানীয় জনগণের সঙ্গে জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার গভীর বিশ্লেষণ চলতে থাকে।

তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শীতের টুপি ও পোশাক পরিহিত এক সন্দেহভাজন চোরের ছবি সংগ্রহ করা সম্ভব হয়। পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করা হয়। এতে এনায়েতপুরের কালুশহর এলাকার বাসিন্দা রাব্বি হোসেন (১৩)-এর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

পুলিশ রাব্বি হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে চোরাই কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে পার্শ্ববর্তী এলাকার এক যুবকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি তার অপরাধ স্বীকার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কিশোরটি স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং অত্যন্ত কৌশলী ও চতুর প্রকৃতির। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com