রবিবার, ১৭ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে: হাইওয়ে পুলিশ প্রধান

মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (জানুয়ারি/২০২৪ এবং ত্রৈমাসিক অক্টোবর-ডিসেম্বর/২০২৩) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ টায় হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই ডিআইজি (উত্তর বিভাগ) অতিরিক্ত দায়িত্ব (অপারেশনস্) জনাব মাহ্ফুজুর রহমান, বিপিএম (বার) এর সঞ্চালনায় জানুয়ারি২০২৪ ও ডিসেম্বর ২০২৩ এবং পূর্ববর্তী বছরের জানুয়ারি ২০২৩ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র‍্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি(প্রশাসন), ডিআইজি(উত্তর), ডিআইজি(দক্ষিণ), ডিআইজি(পূর্ব), সকল অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন এবং থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

অপরাধ সভায় সভাপতি এর বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এছাড়াও তিনি মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি সেবা গ্রহীতাদের আইনগত সেবা প্রদানসহ যথাযথ মর্যাদা প্রদানের জন্য সকলকে অনুরোধ করেন।পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com