রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নওগাঁর মহাদেবপুরে শিশুকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না নেয়ার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এক শিশুকে প্রাক-প্রাথমিক ক্লাসে ভর্তি করিয়ে না নেয়ার অভিযোগ করা হয়েছে। ওই শিক্ষিকা এর কোন কারণ বলতে পারেননি।

উপজেলার লিচুবাগান এলাকার আবু নৈয়ম মাসুম অভিযোগ করেন যে, তিনি তার ছয় বছর বয়সী ছেলেকে পাশ্ববর্তী এনায়েতপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক ক্লাসে ভর্তির জন্য নিয়ে যান। গত ২৯ জানুয়ারি প্রধান শিক্ষিকার অনুপস্থিতিতে একজন সহকারি শিক্ষক তাকে ভর্তি নেন।

পরদিন সকাল ১০টায় তার ছেলে ওই বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষিকা তাকে ক্লাস থেকে বের করে দেন। বিষয়টি জানতে মাসুমের স্ত্রী মাহফুজা আক্তার স্কুলে গেলে প্রধান শিক্ষিকা ওই শিশুর ভর্তির কাগজপত্র ফিরিয়ে দিয়ে জানান, তাদের বাড়ি স্কুল এলাকায় না হওয়ায় ভর্তি নেয়া হবেনা।

আবু নৈয়ম মাসুম ৩১ জানুয়ারি বিষয়টি লিখিতভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানালে শিক্ষা কর্মকর্তা ওই শিশুকে ভর্তি নেয়ার জন্য প্রধান শিক্ষিকাকে নির্দেশ দেন। এরপর গত রোববার (৪ ফেব্রুয়ারি) মাসুম আবার তার ছেলেকে নিয়ে ওই বিদ্যালয়ে গেলেও প্রধান শিক্ষিকা তাকে ভর্তি নিতে অস্বীকার করেন।

জানতে চাইলে মোবাইলফোনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমিন আক্তার এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা সাফিয়া আক্তার অপু জানান, ভর্তি না নেয়ার বিষয়টি ঠিক হয়নি। জানা গেছে, আবু নৈয়ম মাসুমের বাড়ি জেলার পত্নীতলা উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে মহাদেবপুর উপজেলা সদরে বসবাস করে আসছেন।

ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ক্লাসে মাত্র পাঁচজন শিক্ষার্থী থাকলেও তার ছেলেকে ভর্তি নেওয়া হয়নি। তিনি তার শিশুপত্রকে ভর্তির জন্য এখন তিনি দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com