শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

যশোরে আদালতের আদেশে বহুল আলোচিত হায়দার আলীর মরদেহ উত্তোলন

পারভেজ আলী মোহর যশোর অফিস:

যশোরের চৌগাছায় আদালতের আদেশে বহুল আলোচিত সীমান্তবর্তী মাকাপুর গ্রামের হায়দার আলীর মরদেহ উত্তোলন করা হয়েছে। আলোচিত হত্যা মামলাটি সিআইডির উপর ন্যস্ত হলে অধিকতর তদন্তের জন্য আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করা হয়। তারই প্রেক্ষিতে আদালতের আদেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান মঙ্গলবার সকালে মাকাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহতের মরদেহ উত্তোলন করেন।

মরদেহ উত্তোলনের বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছে।জানা গেছে, গত বছরের ২২ নভেম্বর হায়দার আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে ব্যরিস্টার ছেলে মুর্তজা রাসেলসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী লতিফা হায়দার। মামলায় উল্লেখ করা হয়, হায়দার আলী পৈত্রিক ও ক্রয় সূত্রে সাড়ে ১৩ একর জমির মালিক ছিলেন।

এ জমি আসামি মর্তুজা রাসেল তার নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তার পিতার উপর মানসিক চাপ প্রয়োগ করে আসছিলেন। এ ঘটনায় ২০১৪ সালের ১৩ ডিসেম্বর চৌগাছা থানায় একটি জিডি করা হয়। গত বছরের ১৭ ফেব্রুয়ারি বাবাকে আসামি মর্তুজার হেফাজতে নেন।

এরপর আসামিরা মর্তুজার নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দেয় হায়দার আলীকে। জমি রেজিস্ট্রি করে নিতে ব্যর্থ হয়ে আসামিরা হায়দার আলীকে ওষুধ প্রয়োগ করে অসুস্থ করে ফেলে। পরবর্তীতে তিনি মারা যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com