রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাপ আসছে

নির্বাচনে হেরে যাওয়ার পর এবং পরবর্তীতে ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার, ফেসবুক, এমনকি ইউটিউব কর্তৃপক্ষ তার ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই দুঃখ ঘুঁচতে যাচ্ছে এবার।

আগামীকাল (২১ ফেব্রুয়ারি)  সোমবার, ‘প্রেসিডেন্ট ডে’-তে চালু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’।অ্যাপেলের অ্যাপ স্টোরে আনুষ্ঠানিকভাবে আপলোড হতে যাচ্ছে ট্রাম্পের নিজস্ব এই সোশ্যাল মিডিয়া।

গত (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার অ্যাপটি সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরা হয়। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, অ্যাপলের অ্যাপ স্টোরে এটি চালু করার কাজ চলছে। আর সেটি করা হচ্ছে আগামীকাল ২১ ফেব্রুয়ারিতে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি ট্রাম্পের ছোট ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট দিয়ে জানান, তার বাবার সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘@রিয়েলডোনাল্ডট্রাম্প ট্রুথ সোশ্যাল’ চালু হচ্ছে। তিনি আরও জানান, শিগগির আপনাদের জনপ্রিয় প্রেসিডেন্টকে দেখতে পাবেন।

আগামীকাল (২১ ফেব্রুয়ারি)  সোমবার ‘প্রেসিডেন্ট ডে’-তে উন্মোচিত হতে যাচ্ছে ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাপ। সোমবার অ্যাপেলের অ্যাপ স্টোরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে ট্রাম্পের নিজস্ব এই সোশ্যাল মিডিয়া। গত বছরের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, শিগগিরই আসছে ‘ট্রুথ স্যোশাল’ অ্যাপ।

গতবছর জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। টুইটারে ট্রাম্পের প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল। এছাড়া ফেসবুক এবং ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে জন্য বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ হয় ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। ওই হামলার ঘটনা ট্রাম্পের সমর্থনে ঘটেছে বলে অভিযোগ ওঠে। এরপরেই জনগণের নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com