রবিবার, ১৭ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

শপথ নিচ্ছেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য

বিশেষ প্রতিনিধি, মোঃ সেলিম উদ্দিন খান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য শপথ নিয়েছেন। আজ বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে নতুন স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদ ভবনে আসেন। আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি।

শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন। এবারের নির্বাচনে বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী, যারা অনেকেই আবার আওয়ামী লীগের। নৌকার মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে স্বতন্ত্র থেকে পাস করেছেন ৬২ জন। দেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সংসদে আপনাদের অবস্থান কেমন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এম এ মোতালেব সিআইপি বলেন, আমি আগেই বলেছি দলের সিদ্ধান্তেই এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি।

আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং দল যেভাবে বলবে সেভাবেই আমরা কাজ করব। এমএমোতালেব আরও বলেন, সংসদ নির্বাচন সফল হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। তার সাহসী নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র এবং সংবিধান সমুন্নত রয়েছে।

যোগ্য নেতৃত্ব দিয়ে তিনি দেশ পরিচালনা অব্যাহত রেখেছেন। সংসদে বিরোধী দল নেই, আপনাদের (স্বতন্ত্র) ভূমিকা কি হবে? এমন প্রশ্নের উত্তরে চট্টগ্রাম -৮আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, ‘বিরোধী দল নেই, আমরা স্বতন্ত্রের প্রেসারেই থাকতে পারবেন কিনা দেখেন।’

এসব কাজে কি চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে আব্দুস সালাম বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা দুইটা না। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে তাহলে আমি অনেকটুকু পাড়ি দিতে পারব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com