শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

টানা ১২৬ ঘণ্টা ৫২ মিনিট গান গেয়ে রেকর্ড

ফিচার ডেস্ক

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন মানুষ। যারা তাদের বিভিন্ন প্রতিভা দিয়ে নিজেদের নাম তুলছেন রেকর্ড বুকে। সম্প্রতি টানা ১২৬ ঘণ্টা ৫২ মিনিট গান গেয়ে রেকর্ড গড়লেন একজন কণ্ঠশিল্পী।

গানের এই ম্যারাথনের চ্যাম্পিয়ন আফ্রিকার দেশ ঘানার ৩৩ বছর বয়সী আফুয়া আসাতেওয়া। রাজধানী আক্রায় নিজ দেশের পতাকা গায়ে জড়িয়ে গান গেয়ে গেছেন ঘানার গণমাধ্যম ব্যক্তিত্ব আফুয়া। তার গান শুনতে আসা সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

যদিও আনুষ্ঠানিকভাবে গিনেস বুক অব রেকর্ডসে তার নাম তালিকাভুক্ত হয়নি। তবে আফুয়া আশা করেন, এর মধ্য দিয়ে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে পারবেন।

আফুয়া ২৫ ডিসেম্বর বড়দিনের আগ মুহূর্তে গান শুরু করেন। আয়োজকেরা জানান, আফুয়া টানা ১২৬ ঘণ্টা ৫২ মিনিট গান গেয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী প্রতি এক ঘণ্টা পর তিনি পাঁচ মিনিটের বা চার ঘণ্টা পর ২০ মিনিট বিরতি পেয়েছেন।

গান গাইতে গাইতে আফুয়ার গলার স্বর অনেকটাই কর্কশ হয়ে গেছে। তিনি একজন উদ্যোক্তা, সাংবাদিক, টিভি প্রযোজক ও সাবেক বিউটি কুইন। আফুয়া আশা করেন, ‘এই ম্যারাথন সব নারীর জন্য অনুপ্রেরণা হবে তারা নিজেদের স্বস্তিদায়ক গণ্ডি থেকে বেরিয়ে আসবেন এবং নতুন কিছু করার চেষ্টা করবেন আপনি যখন কোনো কিছুর জন্য মনস্থির করবেন, আপনি সেটা অর্জন করতে পারবেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com