সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইউনিস; ঘণ্টায় ১২২ মাইল গতিতে ব্রিটেনে আঘাত

গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিস ব্রিটেন ও আয়ারল্যান্ডে আঘাত হেনেছে। আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২২ মাইল গতিতে এটি আঘাত হেনেছে বলে জানিয়েছে রয়টার্স। ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। লন্ডনে বাতিল করা হয়েছে অর্ধশত ফ্লাইট।

ব্রিটেনের আবহাওয়া অফিস জানিয়েছে, আটলান্টিকের কেন্দ্রস্থলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইউনিস প্রবল ঘূর্ণি নিয়ে আজোরস থেকে ইউরোপের দিকে যাত্রা করেছিল।ঝড়টি ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে এবং কর্নওয়ালের ওপর আছড়ে পড়েছে।

ওয়েলসে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এবং গাছগু ভেঙে পড়ায় এক লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লন্ডনে প্রবল বাতাসের কারণে ও২ এরিনার কাপড়ের তৈরি সাদা গম্বুজযুক্ত ছাদ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই ও২ এরিনাতে রোলিং স্টোনস থেকে বিয়ন্স ও রিহানার মতো তারকাদের কনসার্ট হয়েছিল।

ঝড়ের কারণে যুক্তরাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। রেল কোম্পানিগুলো যাত্রীদের ঝড়ো আবহাওয়ায় যাত্রা না করার আহ্বান জানিয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com