শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজনগরে ২ ছিন্তাইকারী গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ ও ছিন্তাই করা মোটরসাইকেল উদ্ধার

 

মৌলভীবাজার প্রতিনিধি

ছিন্তাইয়ের মামলা দায়েরের ২৪ ঘন্টার ভিতর দুই ছিন্তাইকারীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ। ছিন্তাইকারীদের হেফাজত থেকে ছিন্তাইকৃত ১টি মোটরসাইকেল উদ্ধার ও ছিন্তাইকাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

 

রোববার (২৩ ডিসেম্বর) রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক সাংবাদিকদের জানান, গতকাল ২২ ডিসেম্বর হবিগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা প্রান্তিক বনিক তার বন্ধু জীবন গোস্বামীকে মোটার সাইকেল নিয়ে সিলেট যাবার পথে সন্ধ্যা ৬টার দিকে রাজনগরের হাজী জরিফ মিয়া ফিলিং ষ্টেশনের সামনে আসামাত্র একটি লাল রঙের প্রাইভেট কারযোগে ৪ ছিন্তাইকারী তাদের গতি রোধ করে মোটারসাইকেল থেকে নামিয়ে মারধর করে তাদের মোটরসাইকেল ও সাথে থাকা নগদ ২৮ হাজার টাকা, মানিব্যাগ ও মোবাইলফোন ছিন্তাই করে পালিয়ে যায়।

 

পরে ছিন্তাইকাজে ব্যবহৃত লাল রঙের প্রাইভেট কারের রেজিস্টেশনের সুত্র ধরে মৌলভীবাজার শহরের হাসপাতাল রোডের বাসিন্দা খলিল আব্দুল্লাহ (মুক্তি) এর ছেলে ইসমাইল খলিল সোহাগ (২৫) ও সদর উপজেলার নিধিরমহল গ্রামের রমজান মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৩) সহ অজ্ঞাত আরও ২জনের নামে রাজনগর থানায় মামলা দায়ের করেন ছিন্তাইয়ের শিকার হওয়া প্রান্তিক বনিক।
মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার ও রাজনগর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় আসামিদের আটক করতে মাঠে নামে পুলিশ।

 

পরে গতকাল ২৩ ডিসেম্বর রাতে রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা মাযহারুল আনোয়ার এর নেতৃত্বে এসআই মো: সওকত মাসুদ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি শাকিল আহমেদ (২৩) কে গ্রেপ্তার করে। এসময় শাকিল আহমেদের হেফাজত থেকে ছিন্তাই কাজে ব্যবহৃত ঢাকা মেটো- গ-১৫-৩৫৫৯ নাম্বারের লাল রঙের প্রাইভেট কারটি উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পরে গ্রেপ্তারকৃত শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী শুকতার মিয়া (২৬ কে গ্রেপ্তার করে পুলিশ।

 

পরে পুলিশ অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর মাজ ফিরিং স্টেশন এলাকা থেকে ছিন্তাকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, মামলা দায়েরর ২৪ ঘন্টার ভিতর ছিন্তাইকাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ ও ছিন্তাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ছিন্তাইকৃত টাকা ও মোবাইফোন উদ্ধার এবং অন্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com