বুধবার, ২২ Jul ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

৩০ নারী ট্রেনচালক নেবে সৌদি, আবেদন ২৮ হাজার

এবার নারীদের ট্রেন চালক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সৌদি সরকার। এ জন্য দেওয়া হয়েছে বিজ্ঞাপন। তবে মাত্র ৩০টি পদের বিপরীতে আবেদন পড়েছে ২৮ হাজার। আজ (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার  আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশটিতে সম্প্রতি নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। এরই মধ্যে চলচ্চিত্রসহ সাংস্কৃতিক বিষয়ে নানা পরিবর্তন দেখা গেছে দেশটিতে। নারীরাও উৎসাহ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এমন চিত্র দেখা যাচ্ছে বলে মন করা হয়।

স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফ বুধবার জানায়, অনলাইনে অ্যাকাডেমিক প্রেক্ষাপট ও ইংরেজি ভাষার দক্ষতা যাচাই-বাছাই করে এ সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তাছাড়া মার্চের মাঝামাঝি সময়ে এ ব্যাপারে আরও কাজ করা হবে বলেও জানানো হয়।

জানা গেছে, নির্বাচিত ৩০ জন নারীকে প্রথমে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তারা মক্কা ও মদিনা শহরের মধ্যে পরিচালিত বুলেট ট্রেন চালাবেন।

রেনফ জানায়, তারা স্থানীয় ব্যবসায় নারীদের জন্য সুযোগ তৈরি করতে আগ্রহী। সৌদিতে কোম্পানিটির ট্রেনে ৮০ জন পুরুষ চালক হিসেবে কর্মরত রয়েছেন ও ৫০ জন প্রক্রিয়াধীন। এতদিন সৌদি নারীদের জন্য চাকরির সুযোগ শিক্ষক ও চিকিৎসা কর্মী পর্যন্ত সীমাবদ্ধ ছিল। গত পাঁচ বছরে দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com