মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

পুটুলি সমুচার রেসিপি

লাইফস্টাইল ডেস্কঃ 

সমুচা খেতে কে না পছন্দ করেন। বিশেষ করে বিকেলের নাশতায় সমুচা না হলে অনেকেরই চলে না। তবে চাইলে ভিন্ন ধাঁচের এক সমুচা তৈরি করতে পারেন ঘরেই। আর তা হলো আলু-মটরের পুটুলি সমুচা।

এটি এতোটাই স্বাদের যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সব সময়। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আধা ঘণ্টার মধ্যেই তৈরি করে নেওয়া যায় স্বাদে অন্যন্য পুটুলি সমুচা।

বিকেলে গরম চায়ের সঙ্গে কিংবা যে কোনো আড্ডা-আপ্যায়নে দারুন মানিয়ে যায় এই সমুচা। চলুন তবে জেনে নেওয়া যাক এর রেসিপি-

উপকরণ

১. ময়দা ২৫০ গ্রাম
২. মটর আধা কাপ
৩. লাল মরিচের গুঁড়া আধা চা চামচ
৪. লবণ প্রয়োজনমতো
৫. তেল ২ কাপ
৬. আদা কুচি পরিমাণমতো
৭. শুকনো আমের গুঁড়া আধা চা চামচ
৮. সুজি ১/৩ কাপ
৯. মাঝারি আলু ৪টি
১০. লবঙ্গ ৩টি
১১. জিরা ১ চা চামচ
১২. পানি প্রয়োজনমতো
১৩. ধনে গুঁড়া ১ চা চামচ
১৪. মৌরি বীজ ১ চা চামচ
১৫. গরম মসলার গুঁড়া আধা চা চামচ ও
১৬. হিং আধা চা চামচ।

পদ্ধতি

মাঝারি আঁচে প্রেসার কুকার বসিয়ে পানি ঢেলে আলু ও মটর সেদ্ধ করে নিন। এবার একটি পাত্রে ময়দার সঙ্গে সামান্য লবণ ও তেল মিশিয়ে অল্প অল্প পানি ঢেলে ডো তৈরি করে নিতে হবে।

একটি ভেজা সুতির কাপড় দিয়ে ময়দার ডো ১০-১৫ মিনিট ঢেকে রাখুন। এরপর মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে সামান্য তেল গরম করে তাতে মৌরি, জিরা ও হিং যোগ মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভাজুন।

তারপর সেদ্ধ মটর ও আলু ম্যাশ করে প্যানে দিয়ে ১-২ মিনিট রান্না করুন। এরপর লাল মরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া, শুকনো আমের গুঁড়া ও লবণ দিন। ৭-১০ মিনিটের জন্য রান্না করুন। তারপর নামিয়ে ঠান্ডা করে নিন।

আরও পড়ুন: তরল খাবারের চাহিদা মেটাবে চিকেন ভেজিটেবল স্যুপ

এবার ময়দার ডো আবার মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিন। এরপর রুটির মতো বেলে নিন। তার থেকে ছোট ছোট গোল করে কেটে আলুর পুর ভরে মুখটা পুটুলির মতো তৈরি করুন। আলু-মটরের পুর ভরে সবগুলো পুটুলি তৈরি করে নিন।

সবশেষে গরম ডুবো তেলে কম আঁচে ১০-১২ মিনিটের জন্য ভাজুন। ধনেপাতার চাটনি বা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আলু-মটরের পুটুলি সমুচা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com