শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ফেনী সদর এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা

ফেনী সদর এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা; ৯৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

“বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবাররুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন পাঠানবাড়ি বাদশা মিয়ার মসজিদ সংলগ্ন পাঁচতলা একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ০১ জুন ২০২৩ ইং ১৯৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। সাজেদুল আজাদ @ দিদার (৪৫), পিতা- মৃত আবুল কালাম আজাদ, সাং- রামানন্দপুর, থানা- দাগনভূঁইয়া, জেলা- ফেনী এবং ২। ফাতেমা বেগম (৩৫), স্বামী- আবুল হাশেম, সাং- গুনবতী, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাদ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদসহ তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে ভাড়া বাসার শয়ন কক্ষ হতে নিজ হাতে বের করে দেয়া মতে সর্বমোট ৯৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির মোট ০২ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে ফেনী, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৮ লক্ষ টাকা।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ০১ নং আসামী সাজেদুল আজাদ @ দিদার এর বিরুদ্ধে ফেনী জেলার দাগনভূঁইয়া থানায় ০৭ টি মাদক ও ফেনী মডেল থানায় ০৩ টিসহ সর্বমোট ১১ (এগার) টি মামলা পাওয়া যায়। ৫। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com