মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

যশোর ২ আসনে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের জনসংযোগ অব্যহত

মিজানুর রহমান ঝিকরগাছা  প্রতিনিধি :
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার খবর জনগণের মাঝে পৌঁছে দিতে জনসংযোগ অব্যহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গত (১১ মার্চ) রবিবার গদখালি এবং শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় স্হানীয় ইউনিয়নের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাধারণ মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিয়েছেন।
এর আগে প্রায় দেড়শ মোটরসাইকেলের একটি বহর নিয়ে ঝিকরগাছা পৌর সদরের পারবাজার থানার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে তিনি ইউনিয়নের উদ্দেশ্যে যাত্রা করেন। আনোয়ার হোসেনের আগমনকে ঘিরে উক্ত ইউনিয়ন দুটিতে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। উৎসুক জনতা রাস্তায় দাড়িয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেন।
জনসংযোগে আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। গত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়ে না পেলেও এবারের নির্বাচনে শেখ হাসিনা তাকে এই আসনে নৌকার মাঝি করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তার সাথে গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু, শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফি আহমেদ, গঙ্গানন্দপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক গোরা চাঁদ, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান মিন্টু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাওন রেজা খোকা, পৌর শ্রমিক লীগের আহবায়ক মালেক গাজি, যুগ্ন আহবায়ক কুরবান আলী, গদখালী ইউনিয়ানের সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল হোসেন, নাভারণ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক উজ্জল হোসেন, পানিসারা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মাহাবুব রহমান, গদখালী ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ডালিম হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com