শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

মোঃ সেলিম উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
চরম্বা ইউনিয়ন পরিষদ কর্তৃক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষা নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। চরম্বা ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার,ইয়াসির আরাফাত রাসেল,ইকবাল হোসেন অপু,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এহসান উল্লাহ ওয়াহিদের সঞ্চালনায় আয়ােজিত টুর্ণামেন্টে ২৪ ফেব্রুয়ারী রাত দশটা চরম্বা উচ্চ বিদ্যালয় মাঠে চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মুহাম্মদ জহির উদ্দিন জহির এবং গেস্ট অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর ও সৌদি আরব প্রবাসী হাজ্বী আব্দুল হামিদ।
ফাইনালে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে চরম্বা ইউপির সদস্য সৈয়দ হোসেন,মনির উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা সরোয়ার কামাল, জিয়াবুল হক, তাঁতীলীগ নেতা নাছির উদ্দিন,ছাত্রলীগ নেতা রোমান, মানবিক নেতা ঈসমাইল হোসাইন,চরম্বা যুবলীগ নেতা এরশাদসহ এলাকার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। টুর্ণামেন্ট আয়ােজক কমিটির মধ্য ইয়াসির আরাফাত রাসেল,ইকবাল হোসেন অপু,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এহসান উল্লাহ ওয়াহিদ,মোহাম্মদ রিয়াদ,তারেক সিকদার,সাখাওয়াত সাকিব,মোজাম্মেল হক, মুকিত,বেলাল হোসেন,আরাফাতসহ অন্যান্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টূর্ণামেন্ট সফল করেন।
খেলায় নির্ধারিত ১০ ওভার মোকাবেলা করে ৮১ রান সংগ্রহ করেন চরম্বা উচ্চ বিদ্যালয় ক্রিকেট একাদশ। ৮২ রানের টার্গেট মোকাবেলা করতে নেমে সাহেবী পাড়া বিলিভার্স ৫৩ রানে অলআউট হয়ে গেলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন চরম্বা উচ্চ বিদ্যালয় ক্রিকেট একাদশ। ম্যাচ এ্যাম্পিয়ারের দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম এবং ইকবাল হোসেন অপু।