সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

‘আইপিএল-বিগ ব্যাশের মতোই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের সুবিধা’

স্পোর্টস ডেস্কঃ

এবারের বিপিএলে সাত দলের ছয় দল অনুশীলন করছে শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে। রংপুর রাইডার্সই একমাত্র দল যাদের অনুশীলন চলছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের মাঠে দু’দিন ধরে অনুশীলন করছে। মূল মালিক বসুন্ধরার নিজস্ব স্পোর্টস কমপ্লেক্সেই নিজেদের প্রস্তুত করছে রংপুর রাইডার্স। গতকাল বছরের প্রথম দিন শুরু হয়েছে রংপুর রাইডার্সের অনুশীলন। সোমবার দ্বিতীয় দিন প্র্যাকটিস করলো রংপুর ।

দলটির তরুণ স্পিন অলরাউন্ডার শেখ মাহদি ফ্রাঞ্চাইজি মালিকদের স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করতে পেরে দারুন খুশি। তার মূল্যায়ন, রংপুরের প্র্যাকটিস ফ্যাসিলিটিজ দারুণ। আইপিএল ও বিগ ব্যাশের মত।

‘অবশ্যই, এটা অনেক প্রশংসার ব্যাপার। দেখেন, বিপিএলে আমরা এরকম সময় ও কোয়ালেটি অনুশীলনের সময় পাই না। যেটা আমরা রংপুরে এ বছর পেয়েছি, এখন থেকে এরকম থাকবে। আইপিএল, বিগ ব্যাশ বা অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে এরকম ফ্যাসিলিটি থাকে। এ প্রথম রংপুর প্লেয়য়ারদের জন্য এমন ফ্যাসেলিটিজ তৈরি করে দিয়েছে। এখানে অনুশীলন করে খুব শান্তি লাগছে।’

অধিনায়ক নুরুল হাসান সোহান, রনি তালুকদার, নাইম শেখ, পারভেজ ইমন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি আর রিপন মন্ডলের সাথে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, পাকিস্তানের হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, শোয়েব মালিক আর শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা, জেফ্রি ভ্যান্ডারসাই ও আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই সব মিলে ব্রালেন্সড দল। নিজ দলের ওপর বেশ আস্থা শেখ মাহদির।’

আমাদের তরুণ ও বিদেশি যারা আছে খুবই অভিজ্ঞ টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য। যে মিশ্রণটা আছে, তা খুবই ক্যাপাবল। তারপরও টুর্নামেন্ট লম্বা সময়, খেলা শুরু হলে বোঝা যাবে আসলে। রংপুর ফেলে দেওয়ার মতো দল নয়। হয়তো শেষ দুই-তিন বছর অংশ নেয়নি। কিন্তু রংপুর যেভাবে আসছে, ভালো কামব্যাক করে আসবে। ভালো কিছু হবে এ বছর।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি। এবারের বিপিএল কি তার জন্য কামব্যাক টুর্নামেন্ট?

শেখ মাহদি সেভাবে ভাবতে নারাজ। তার অনুভব, ‘জাতীয় দল, এটা আমার হাতে না। আমার হাতে আছে যেখানে খেলছি, সেখানে কিভাবে পারফর্ম করবো। কিংবা স্কিলে উন্নতি করবো। কারণ উন্নতির তো শেষ নাই। আমার লক্ষ্য যেভাবে স্কিল উন্নতি করা যায় আরকি। আমি দলে ফেরা গুরুত্বপূর্ন মনে করি না। আমি বর্তমান যে টুর্নামেন্ট খেলছি, এটার ওপর নির্ভর করি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com