মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে নতুন কমিটি গঠন হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এএসআই রুপন কান্তি দে, মারা যাননি কারও হামলায় ২৫ মার্চ গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিটের ব্ল্যাকআউট জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেটে নির্বাচনে কঠিন চ্যালেঞ্জে সিডিইউ কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষে শোক, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা চট্টগ্রামে পটিয়ায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান

নীলফামারীর ডোমারে স্কুলে স্কুলে বই বিতরণ উৎসব

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারেও উৎসব মুখর পরিবেশে নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক  বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। গতকাল (১ জানুয়ারী) রবিবার  সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।
এর মধ্যে বই বিতরণ প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সুতিকাগার নামে খ্যাত শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জান্নতুল ফেরদৌস হ্যাপি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, উপজেলা  শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন কানিজ, বিদ্যালয়ের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক প্রমুখ।সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ে সহকারী শিক্ষক তানভির ইসলাম তন্ময়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রাশেদ মাহমুদ উজ্জল।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খাইরুল ইসলাম সুমন বলেন, নতুন বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমি অনেক আনন্দিত। এ ধারা অব্যাহত থাকলে বছরের শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হয়ে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে সকাল ৯ টা থেকে দিনব্যাপী বিভিন্ন স্কুল ও মাদ্রারাসায় বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসবের মধ্যে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়,ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানের উৎসবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।অপরদিকে সোনারায় উচ্চ বিদ্যালয়,শালমারা এস সি ও শালমারা বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার জনাব আমির হোসেন জানান, এবার উপজেলার ২০০ স্কুলে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফুলসেট, তৃতীয় শ্রেণীর কোন শিক্ষার্থী বই পায়নি তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ৩ টি করে বই দেয়া হয়েছে। বাকি বইগুলো এমাসেই পর্যায়ক্রমে দেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com