বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

চট্টগ্রামে ‘বাণিজ্য মেলায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ,প্রাণ গেল একজনের

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প ও বাণিজ্য মেলায় যুবদলের যুবদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মুন্না (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মিরসরাই স্টেডিয়াম ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সমানে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। এ ছাড়া আহতদের মধ্যে আরাফাত (২৩), আসিফ (২১), হাসান (২১), সজীব (২০), রাহাত (২৪), রাশেদ (২২) ও হৃদয়ের (২১) নাম জানা গেছে। পুলিশ ও আহতরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরসরাই স্টেডিয়ামে চলা শিল্প ও বাণিজ্য মেলায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব জাহিদ হোসেন অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়।

তার জেরে মেলার গেইটে সিএনজি অটোরিকশার টোল আদায়সহ শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা জাহিদ অনুসারীদের ওপর কামরুল অনুসারী ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে জাহিদের অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে চলে আসে। সেখানেও দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাহিদ অনুসারীরা মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে কামরুলের অনুসারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জাহিদের অনুসারীদের ওপর আবার চড়াও হয়।

এ সময় মুন্না নামে জাহিদের এক অনুসারী এক কর্মী তাদের সামনে পড়লে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মান্নাকে মৃত ঘোষণা করে।মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন বলেন, এটি কোনোভাবে মেনে নেয়া যায় না।

মুন্না যুবদলের কর্মী ছিল। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, রাতে মিরসরাই পৌরসভায় যুবদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com