শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঘুষের অভিযোগ তদন্তে ধীরগতি: টাকা ফেরত পাননি ভুক্তভোগী, বহাল অভিযুক্ত কর্মকর্তা চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড পাওয়ার গ্রিড ক্যাবেল স্থাপনে দুর্ঘটনা, ক্যাবেল অক্ষত থাকার দাবি কর্তৃপক্ষের নওগাঁ ও সান্তাহার জনংশন এলাকায় রাত্রিকালীন সড়কের ছিনতাই অপরাধ প্রতিরোধে পুলিশের যৌথ মহড়া কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় মধ্যরাতেও টহলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা শহর থেকে সেন্ট মার্টিনের দূরত্ব ১২০ কিলোমিটার-এ দ্বীপের আর্তনাদ শুনতে কি পাও মহাদেবপুরে নাদিম টেলিকমে চাঞ্চল্যকর চুরি, কিশোর চোর আটক নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা

১২ ফেব্রুয়ারি বিশিষ্টজনদের সঙ্গে বসবে সার্চ কমিটি

দেশের ৫০ থেকে ৬০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশের জন্য গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি। আগামী (১২ ফেব্রুয়ারি) শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিশিষ্টজনদের ইমেইলের মাধ্যমে ও অন্যান্য মাধ্যমে বৈঠকে বসার জন্য বুধবার থেকে আমন্ত্রণ জানানো হবে।

আজ (৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ৮টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এদিন বিকেল ৪টার পর দ্বিতীয় দফা বৈঠকে বসে সার্চ কমিটি। কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের পর ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গেও বৈঠকে বসবে সার্চ কমিটি।

রাজনৈতিক দলের পক্ষ থেকে কতজনের নাম এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ পর্যন্ত ৩০ জনের নাম এসেছে। এছাড়া আগামী শনি ও রোববার সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, প্রত্যেক রাজনৈতিক দলকে আগামীকাল (৯ ফেব্রুয়ারি) বুধবার  দুপুরের মধ্যে চিঠি দিয়ে বলা হবে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মন্ত্রিপারিষদ সচিবের ই-মেইলে তাদের পছন্দের ব্যক্তির নাম পাঠানোর জন্য।

এর আগে গত (৬ ফেব্রুয়ারি) রোববার প্রথম বৈঠকে বসে সার্চ কমিটি।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশের লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো।

অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। নিয়মানুযায়ী এর আগেই নতুন ইসি গঠন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com