রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মণিরামপুরে বাল্য বিয়ে কনের বাবার কারাদণ্ড 

Exif_JPEG_420

বাল্য বিয়ে বন্ধে সরকারের জিরো টলারেন্স নিষেধাজ্ঞা থাকা সত্বেও আইনের এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বড় দুঃসাহস নিয়ে প্রতিনিয়ত অহরহ ঘটছে বাল্য বিয়ে।এমনটি ঘটেছে  গত (১১ নভেম্বর) শুক্রবার  যশোরের মণিরামপুর উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রোকোনা গ্রামে।
কনের বয়স সবেমাত্র ১৫ হয়েছে, তাতেই বাবা মার ঘুম হারাম হয়ে গেছে মেয়ের বিয়ে দেয়ার জন্য। বিপ্রোকোনা গ্রামের মোঃ আলমগীর হোসেনের একমাত্র মেয়ে মীম খাতুন(১৫)। মাধ্যমিকের গন্ডি না পেরুতেই এরই মাঝে পারিবারিক ওয়াদা রক্ষার্থে বিয়ের পিঁড়িতে বসে মীম খাতুন।
অপরিণত বয়সের মেয়ের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন পলাশের নির্দেশনা অনুযায়ী, সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান ঘটনাস্থলে ছুটে যান।
ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বর সহ বরযাত্রীরা  পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমান আদালত কনের বাবা মোঃ আলমগীর হোসেন কে বাল্যবিবাহ নিরোধ আইনে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন,দৈনিক ক্রাইম চিত্রের সম্পাদক এইচ এম বাবুল আক্তার,স্থানীয় ইউপি সদস্য মোঃ ফিরোজ আহম্মেদ, মণিরামপুর থানা পুলিশের (এস.আই) প্রসেনজিৎ কুমার মন্ডল ,(এএসআই) নূরইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিবাহ দেওয়ায়। মেয়ের বাবাকে বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ি ১ মাসের  বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ।
বাল্য বিবাহকে না বলুন। বাল্য বিবাহের বিরুদ্ধে জনপ্রতিনিধি ও অভিভাবকদেরকে সচেতন হতে হবে। আমাদের সমাজ থেকে বাল্য বিবাহ দূর করতে হবে। বাল্য বিবাহ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বাল্য বিবাহ প্রতিরোধে এ অভিযান অব্যহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com