সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহী তানোরে মাঠে নামলেন নায়িকা মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর নেত্রী। একইসঙ্গে তিনি ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে কাজ করছেন।পদ প্রাপ্তির পর এবার নায়িকাকে দেখা গেল কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে।
গতকাল (৯ নভেম্বর) বুধবার রাতে মাহি নিজেই তা জানিয়েছেন। নায়িকা বলেন, ‘আজ তানোর উপজেলার প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ৩ নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কৃষ্ণপুর ও গোদাগাড়ি উপজেলার বিবিডাইং,পাকড়ীমোড়, বারোঘাটি, কাঁকনহাট পৌরসভা, ললিতনগর বাজার এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করিৃ।’
মাহি আরও যোগ করেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।’মাহির স্বামী রাকিব সরকারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গাজীপুরের ছেলে রাকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। স্বামীর মতো মাহিও এখন কাজ করছেন সংগঠনটির হয়ে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে মাহিয়া মাহির জন্ম। তার আসল নাম শারমিন আক্তার নিপা। তবে বিয়ের পর স্বামীর নাম থেকে সরকার পদবি নিয়ে তিনি এখন মাহিয়া মাহি সরকার। সবশেষ গত ৭ অক্টোবর মুক্তি পেয়েছে মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com