রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

শুধু পার্বত্যাঞ্চল নয়, জঙ্গিরা যেখানে সুযোগ পায় ক্যাম্প গড়ে তোলে

শুধু পার্বত্যাঞ্চলেই নয়, জঙ্গিরা যেখানে সুযোগ পায় সেখানে দেশ ও সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ক্যাম্প গড়ে তোলে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।আজ (১৮ অক্টোবর) মঙ্গলবার সচিবালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

দীর্ঘদিন ধরে জঙ্গি ট্রেনিংয়ের জন্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে ব্যবহার করা হচ্ছে। আপনি এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, জঙ্গি বললে শুধু পার্বত্য অঞ্চল বললেই হবে না। সারাদেশে জঙ্গিরা যেখানে সুযোগ পায়, সেখানে দেশ ও সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য ক্যাম্প গড়ে তোলে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার জন্য জঙ্গিরা সফল হতে পারে না।

‘পার্বত্য অঞ্চলেও আমরা ইদানিং শুনলাম। যদি জানতাম এখানে জঙ্গি-সন্ত্রাসী ক্যাম্প চলে তাহলে পার্বত্যাঞ্চলে পাহাড়ি বাঙালি যারাই আছি, নিশ্চয়ই আমরা তাদের স্থান দিতাম না। ক্যাম্প করতে দিতাম না।’

পাহাড়ে কিছু নিষিদ্ধ সংগঠন আছে। আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো দমন করতে পারছে না কেন, এ বিষয়ে তিনি বলেন, আপনার তথ্যটা ঠিক না, পারছি না এ কথাটা সত্য নয়। যখন যেখানে যা করা প্রয়োজন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সেটা করছে। অপারেশন হচ্ছে।

পারছে বলে সন্ত্রাসীরা ধরা পড়ছে, পালিয়ে যাচ্ছে। সরকার অত্যন্ত কঠোর, কোনো সন্ত্রাসীকে ক্ষমা করবে না।মন্ত্রী আরও বলেন, কোথাও কোনো জঙ্গি-সন্ত্রাসীদের তৎপরতা দেখলে আমরা যারা আছি, আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি। জনগণও সতর্ক আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com