রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

স্ত্রীর মৃত্যু সইতে না পারে তিন ঘন্টার ব্যবধানে  স্বামীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ  (১৬ অক্টোবর) রবিবার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দর্জিপাড়ায় এ ঘটনাটি ঘটে।জানা যায়, দুপুর ২টায় দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে হাবিবুর রহমানের স্ত্রী ছেনুয়ারা বেগম (৬৫) নিজ বসতঘরে মারা যান। এরপর স্ত্রীর মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে একইদিন বিকেল ৫ টায় মারা যান স্বামী হাবিবুর রহমান (৭৫)। মৃত্যুকালে তারা ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

স্থানীয় শহিদুল ইসলাম মুন্না বলেন, হাবিবুর রহমানের স্ত্রী ছেনুয়ারা বেগমের মৃত্যুর পর দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বামী হাবিবুর রহমান। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ১০টায় স্বামী-স্ত্রীর নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।এদিকে, তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com