রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নড়াইল সদরে প্রধানমন্ত্রী উপহার হিসাবে ঘর পাচ্ছেন আশ্রয়হীন ১২ টি পরিবার ৭০ ভাগ কাজ

প্রধানমন্ত্রী উপহার হিসাবে নড়াইল সদরে ঘর পাচ্ছেন আশ্রয়হীন ১২ টি পরিবার । আজ (১৫ অক্টোবর) শনিবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভ’মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসুচির আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের ১০৯ নং শোলপুর মৌজায় ক শ্রেনীর পরিবার পুনর্বাসন এর নিমিত্তে ১২টি গৃহ নির্মান কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ^তী শীল, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহমুদুর রহমান,উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা,সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগ কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সাদিয়া ইসলাম জানান, মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এ শ্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় নড়াইলেও আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় গৃহ নির্মান কার্যক্রম চলমান রয়েছে।

বর্তমানে নড়াইল সদর উপজেলায় খাস জমির সংস্থান না থাকায় সরকারি নীতি মালা অনুযায়ী জমি ক্রয় করে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের ১০৯ নং শোলপুর মৌজায় ক শ্রেনীর ১২ টি পরিবারকে পুনর্বাসন করার জন্য ২৩ লক্ষ ৪২ হাজার ২ শত ৭০ টাকার জমি ক্রয় করা হয়েছে।

এ জমিতে ১২টি গৃহ নির্মান করা হচ্ছে। প্রতিটি গৃহ ২লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে। ইতিমধ্যে এ সব গৃহ নির্মানের ৭০ ভাগ শেষ হয়েছে , আগামী নভেম্বর মাসের মাঝামাঝি এ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com