সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

জেলা পরিষদ নির্বাচন সদস্য পদে এগিয়ে স্বপন

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে দুই নম্বর ওয়ার্ড (তানোর) আসনে সাধারণ সদস্য পদে অংশ নেয়া প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দের পর জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এদিকে প্রচার-প্রচারণা ও বিজয়ী হবার দৌড়ে অনেকটা শুবিধাজনক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন (তালা)। জানা গেছে, দুই নম্বর ওয়ার্ডে (তানোর) সাধারণ সদস্য পদে প্রতিদন্দিতা করছেন চারজন। এরা হলেন মাইনুল ইসলাম (তালা), উজ্জল হোসেন (বৈদ্যুতিক পাখা), গোলাম মোস্তফা (হাতি) ও মৃদুল কুমার ঘোষ (টিউবয়েল)।
এছাড়াও এক নম্বর সরক্ষিত আসন (তানোর-গোদাগাড়ী-পবা-সিটি) মহিলা সদস্য পদে কৃষ্ণা দেবী (দোয়াত কলাম), রিতা বিবি (টেবিল ঘড়ি), সাইদা ইয়াসমিন লোনা (ফুটবল) ও শিউলী রানী সাহা (হরিণ) প্রতীক নিয়ে প্রতিদন্দিতা করছেন। দুই নম্বর ওয়ার্ডে ৭টি ইউনিয়ন পরিষদ ইউপি এবং ২টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১৭ জন। তবে সাধারণ সদস্য প্রার্থীরা প্রতিদিন ছুটে চলেছেন এক ইউপি থেকে আরেক ইউপি,এক পৌরসভাআরেক পৌরসভা। ভোট প্রার্থনা করে ধর্ণা দিচ্ছেন মেয়র ও ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দুয়ারে দুয়ারে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তানোরের কলমা ইউপির চৌরখৈর গ্রামের বাসিন্দা স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদস্য প্রার্থী মাইনুল ইসলাম স্বপন। ফলে একদিকে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আত্মীয়তার বন্ধন, অন্যদিকে ক্ষমতাসীন দলের সমর্থন দুই মিলে নির্বাচনে বিজয়ী হবার দৌড়ে স্বপন অনেকটা এগিয়ে রয়েছেন। স্থানীয় ভোটারদের ভাষ্য,, যেহুতু এটা সরকার পরিবর্তনের নির্বাচন নয়, সেহুতু এলাকার উন্নয়নের স্বার্থে তারা সরকার সমর্থক প্রার্থীকে বিজয়ী করতে চাই।
কারণ হিসেবে তারা বলছে, স্বতন্ত্র নামে সরকারবিরোধী প্রার্থীদের বিজয়ী করা হলে একদিকে উন্নয়ন বঞ্চিত, অন্যদিকে সরকার সমর্থকদের সঙ্গে সম্পর্কের অবনতি।একজন সচেতন নাগরিক বা জনপ্রতিনিধি হিসেবে তারা এটা করতে পারেন না। তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, কাজেই উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতেই তারা ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীদের বিজয় চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com