শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

পাকিস্তানের বিপক্ষে রোহিত-রাহুলের বিশ্বরেকর্ড

গতকাল (৪ সেপ্টেম্বর) রবিবার রাতে এশিয়া কাপে সুপার ফোরের রোমাঞ্চকর লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে ৫ উইকেটে হারিয়ে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। গ্রুপপর্বে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে ঠিক একই ব্যবধানে হারিয়েছিল ভারত। ফিরতি লড়াইয়ে জিতেছে পাকিস্তান।

সুপার ফোরে ভারত জয় না পেলেও, বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। এ দুজনের ঝড়ো উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়েছিল ভারত। যা শেষ পর্যন্ত ধরতে রাখতে পারেনি এশিয়া কাপের সাতবারের চ্যাম্পিয়নরা।

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিলেন রোহিত ও রাহুল। মাত্র ৫ ওভারেই ৫৪ রান করে ফেলেন তারা দুজন। পাওয়ার প্লে’র শেষ ওভারে ১৬ বলে ২৮ রান করা রোহিতের বিদায়ে ভাঙে জুটি। পরের ওভারে ফেরেন ২০ বলে ২৮ রান করা রাহুল।

পরপর দুই ওভারে দুজন ফিরে গেলেও, আউট হওয়ার আগেই গড়েন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত ও রাহুলের মধ্যকার ১৪তম পঞ্চাশোর্ধ্ব রানের জুটি ছিল এটি। এই ফরম্যাটে যা নেই বিশ্বের আর কোনো জুটির। তারা ভেঙেছেন কেভিন ও’ব্রায়েন ও পল স্টারলিংয়ের রেকর্ড।

একসঙ্গে ৪৯ ম্যাচে জুটিতে বেঁধে ১০টি ফিফটি ও তিনটি সেঞ্চুরির জুটি গড়ে মোট ১৩বার পঞ্চাশোর্ধ্ব রানের জুটির বিশ্বরেকর্ড ছিল স্টারলিং ও ও’ব্রায়েনের দখলে। সেই রেকর্ড মাত্র ৩০ ম্যাচ একসঙ্গে জুটি বেঁধেই নিজেদের করে নিয়েছেন রাহুল ও রোহিত।

২০১৬ থেকে শুরু করে এখন পর্যন্ত ৩০ ম্যাচে নয়টি ফিফটি ও পাঁচটি সেঞ্চুরির জুটি গড়েছেন ভারতের দুই ওপেনার। তাদের সর্বোচ্চ রানের জুটি ১৬৫ রানের। রোহিত-রাহুলের বেশি সেঞ্চুরির জুটি রয়েছে শুধুমাত্র পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের, ছয়টি।

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জুটি বেঁধে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডেও রয়েছে রোহিতের নাম। বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে ৫২ ম্যাচে জুটি বেঁধে ১৭৪৩ রান যোগ করেছেন রোহিত। এ তালিকায় তিন নম্বরেই ৩০ ম্যাচে ১৬২৮ রান করা রোহিত-রাহুল জুটির অবস্থান। মাঝে ও’ব্রায়েন-স্টারলিং জুটির সংগ্রহ ১৭২০ রান।

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের দখলে। তারা দুজন মিলে ২৮ ম্যাচে জুটি বেঁধে যোগ করেছেন ৭৫৫ রান। দেশের পক্ষে সর্বোচ্চ পাঁচটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটির রেকর্ডও এ দুজনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com