শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

এইচ এম জুয়েল রানা যশোর জেলা প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বিনা লাইসেন্সে সার মজুদ ও  বেশি দামে বিক্রি করায় এক সার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (৩ সেপ্টেম্বর) শনিবার বিকালে উপজেলার আটঘরা নেংগুড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলা কৃষি কর্মকর্তার তথ্যের ভিত্তিতে আটঘরা নেংগুড়া বাজারে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মোঃ আজিজুর রহমান দীর্ঘদিন ধরে বিনা লাইসেন্সে সার মজুদ করে বেশী দামে বিক্রয় করে আসছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পাওয়ায় ঐ ব্যবসায়ীকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান ও রাজগঞ্জ পুলিশ ফাড়ির একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন, অবৈধভাবে মজুদ করা ৬০ বস্তা সার কৃষি কর্মকর্তার তদারকির মাধ্যেমে কৃষকদের কাছে সরকারী মুল্যে বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কৃষকেরা যাহাতে ন্যায্য মূল্যে সার ক্রয় করে জমিতে অধিক ফসল উৎপাদন করতে পারে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যাতে কেউ কৃত্রিম সংকট দেখিয়ে সারের দাম বেশি না নিতে পারে, সে বিষয়ে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com