বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহীতে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় ৭ বছরের কারাদণ্ড

অশ্লীল ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে রাজশাহীর আদালতে নওগাঁর এক ব্যক্তির সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে আসামির ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। আজ সোমবার (২২ আগস্ট) রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহন আলী। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামে। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের জুন মাসে একই এলাকার আক্কাস আলীর (৪৭) মেয়ের একটি অশ্লীল ভিডিও তৈরী করে মোহন এবং তার সহযোগীরা। কম্পিউটার হতে অশ্লীল ভিডিও তৈরি করে ব্লটুথ ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লোকের মোবাইল ফোনে ছড়িয়ে বেড়াতে থাকে। এতে আক্কাছ আলীর মেয়ে আত্মহত্যার চেষ্টা করে।এ ঘটনায় ডিজিটাল আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার মোহন আলীকে সাত বছরের কারাদণ্ডের রায় দেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত।বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর ঈশরাত আরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com