মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনাস্থ কিতামুল্যা পাড়ায় পুর্ব শত্রুতার জের ধরে এক প্রবাসীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।গত ১৫ আগস্ট রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।ভুক্তভোগি পরিবারের নাম চম্পা আকতার (২৮)। সে ওই এলাকার প্রবাসী মুহাম্মদ আনোয়ার হোসেনের স্ত্রী।

সরেজমিন গিয়ে জানা যায়, বিগত কয়েকবছর পুর্বে প্রবাসী আনোয়ার হোসেন দেড় ঘন্ডা জায়গা কিনে একটি বাড়ি নির্মাণ করে। সে প্রবাস জীবন পার করছেন। বাড়িতে স্ত্রী ও ৫ জন কন্যা সন্তান রয়েছে। হঠাৎ পুর্ব শত্রুতার জের ধরে উল্লিখত সময়ে দুর্বৃত্তের একটি দল কেমিক্যাল যুক্ত ঔষধ দিয়ে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হয়।

ভুক্তভোগি প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী চম্পা আকতার জানান, আমার ৫টি মেয়ে আছে।আমার বাড়ীতে কে বা কাহারা আগুন দিয়ে জালিয়ে দেওয়ার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আমি কঠিন সময় পার করছি। এলাকার কিছু দুষ্টু চক্র আমার বাড়ীতে এসে পাথর ইট-পাটকেল মেরে চলে যায়।   আমি আমার পরিবারের জীবনের নিরাপত্তার জন্য  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

স্থানীয় ইউপি আবদুর ছবুর জানান, ঘটনাটি আমি অবগত রয়েছি। বিষয়টি সমাধানের চেষ্ঠা করেছি।স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বিষয়টি নিয়ে তারা আমার কাছে আসছিল। উচ্চতর আদালতে মামলা বিচারাধীন থাকার কারণে আমি বিচার টা করতে পারিনা। সেজন্য আমি বিচারটা নিই নাই।

সাতকানিয়া থানার নবাগত এসআই সামশুদ্দৌহা মুঠোফোনে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন চম্পা আকতার। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com