সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে বন্দরনগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকায়

সম্ভাব্য ভেন্যু থেকে সিলেটের নাম বাদ পড়েছে আগেই।আসন্ন আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে বন্দরনগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকায়। তবে হঠাৎ এ দুই ভেন্যুর একটি বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে।

একদম ভেতরের খবর, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বদলে আফগানিস্তান সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজনের চিন্তা চলছে। বোর্ডের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে এ খবর।

সূত্র অনুযায়ী, ঢাকায় যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও চট্টগ্রামে আয়োজনের চিন্তাভাবনা চলছে।

বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আগামী ২-৩ দিনের ভেতরেই বিষয়টি স্থির হবে। তবে এ মুহূর্তে দুই ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

চট্টগ্রামের পাশাপাশি ঢাকায় খেলা চালানোর চিন্তা থেকে এখনই সরে দাড়ায়নি বিসিবি। তবে চিন্তা আছে। দুই ভেন্যুর বদলে চট্টগ্রামে খেলা চালানোর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

শেষ পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই চট্টগ্রামে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com